banglahour

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বৃষ্টি উপেক্ষা করে ময়মনসিংহে শহীদদের প্রতি শ্রদ্ধা

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৩ মাস আগে) ৫ আগস্ট ২০২৬, বুধবার, ৪:৩০ অপরাহ্ন


জুলাই গণঅভ্যুত্থান দিবসে বৃষ্টি উপেক্ষা করে ময়মনসিংহে শহীদদের প্রতি শ্রদ্ধা
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। আজ (বুধবার) সকালে বৃষ্টি উপেক্ষা করে নগরীর বাইপাস মোড়ে শহীদদের স্মরণ করে জুলাই স্মৃতিস্তম্বে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবীর সরকার। 


পরে পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, রেঞ্জ ডিআইজি জাহিদুল হাসান, ময়মনসিংহ উন্নয়ন কতৃপক্ষ চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, সিটি প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, পুলিশ সুপার কামরুল হাসান, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ) মহাপরিচালক ফরিদ আহমেদ, স্থানীয় সরকার বিভাগীয় পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, সরকারি কর্মচারি কল্যান বোর্ড বিভাগীয় পরিচালক ড. মুহাম্মদ মফিজজুল ইসলাম, আনসার ও বিডিপি উপমহাপরিচালক কামরুন নাহার, সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মাজীদ, জেলা যুব উন্নয়ন উপপরিচালক হারুন-অর-রশিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক তৌফিক আহমেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ। 


এছাড়াও বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদদের স্মরণ করে জুলাই স্মৃতিস্তম্বে শ্রদ্ধা নিবেদন করেন।


এদিকে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসটির তাৎপর্য্য তুলে দুপুরে টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপস্থিত বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল