banglahour

নওগাঁ সদর থানার শিকারপুর গোয়ালী গ্রামে পুলিশের অভিযানে ১৫০ লিটার চোলাই মদ উদ্ধার, দুইজন গ্রেফতার; মদ তৈরির কারখানা ধ্বংস

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(৩ মাস আগে) ৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৬:৩৯ অপরাহ্ন


নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫০ লিটার চোলাই মদ, মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় চোলাই মদ তৈরির একটি কারখানা ধ্বংস করে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের গোয়ালী গ্রামে অভিযান পরিচালনা করে নওগাঁ সদর থানা পুলিশ। অভিযানে ১৫০ (একশত পঞ্চাশ) লিটার চোলাই মদ, চোলাই মদ তৈরির বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে পরিচালিত চোলাই মদ তৈরির কারখানাটি ধ্বংস করে দেওয়া হয়।


এ সময় ঘটনাস্থল থেকে মো. আবুল কাশেম (পিতা: মো. আজহার আলী) এবং মো. খোরশেদ আলম (৫৬) (পিতা: অহির আলী), উভয় সাং- গোয়ালী, থানা ও জেলা- নওগাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেছে পুলিশ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল