banglahour

ভৈরবে ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৩ মাস আগে) ৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৬:৪২ অপরাহ্ন

সবুজে সাজাই বাংলাদেশ  এ প্রতিপাদ্যে ভৈরবে ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফলজ,বনজ ও ঔষধী গাছের চারা বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কালিপুর হাইস্কুল মাঠে কালিপুর ছাত্র - যুবক পরিষদের আয়োজনে এবং প্রকৃতি ও জীবন ক্লাবের সহযোগিতায়

কালিপুর ছাত্র -যুবক পরিষদের সভাপতি মোঃ ইরাহিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদ। এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহিন, কালীপুর হাইস্কুলের এ্যাডহক কমিটির আহবায়ক জিল্রুর রহমান, হাজী আসমত বালিকা   স্কুল এন্ড কলেজের সমন্বয়ক মাহিন সিদ্দিকী,হাজী মোঃ জজ মিয়া  প্রমূখ। 

এ সময় বক্তারা বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়। অক্সিজেন  ছাড়া মানুষ বাচঁতে পারেনা। অনেকেই গাছ নিধন করে প্রকৃতিকে ধব্বংস করছে। তাই আমাদের বেচেঁ থাকতে হলে এবং পরিবেশ রক্ষায়  গাছ লাগাতে হবে। প্রধান মন্ত্রীর বৃক্ষ রোপন কমর্সূচীর আওতায়  ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষ  রোপন কর্মসূচী বাস্তবায়ন করতে হবে ।

 আলোচনা সভা শেষে  বিদ্যালয় মাঠে গাছের চারা রোপন ও ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে চারা বিতরন করেন অতিথিরা। তবে পর্যায়ক্রমে বিভিন্ন মসজিদ,মাদ্রাসা,প্রাথমিক বিদ্যালয় মাঠে ও সড়কের পাশে আরো ৩ শতাধিক গাছের চারা রোপন করা হবে বলে আয়োজকরা জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল