banglahour

বদলগাছী মুক্তিনগর দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(৩ মাস আগে) ৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৬:৪৩ অপরাহ্ন

 

নওগাঁর বদলগাছী উপজেলার মুক্তিনগর দাখিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন  স্থানীয় সংসদ সদস্য ৪৮ নওগাঁ৩(বদলগাছী-মহাদেবপুর)জনাব ফজলে হুদা বাবুল।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ফিতা কাটে ও দোয়া-মোনাজাতের মাধ্যমে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

০৬ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় মুক্তিনগড় দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু সহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় সংসদ সদস্য  জনাব ফজলে হুদা বলেন, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষা খাতে অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে। নতুন একাডেমিক ভবনটি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নত করবে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা জানান, নতুন ভবন নির্মাণের ফলে দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট দূর হবে। এতে শিক্ষার্থীরা আরও সুন্দর ও মনোরম পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ পাবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রমের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল