
(৩ মাস আগে) ৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৭:১৮ অপরাহ্ন
কিশোরগঞ্জের কুলিয়ারচরের ছয়সূতী এলাকা থেকে ১৬ কেজি গাঁজা সহ সজীব মিয়া নামে ১ মাদক কারবারি কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় সিএনজি চালক জিল্লু মিয়া সিএনজি অটোরিক্সা ফেলে সে পালিয়ে যায়।
এ ঘটনায় কুলিয়ারচর থানার উপ- পরিদর্শক সুজন বিশ্বাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সজীব মিয়া কে গ্রেফতার এবং জিল্লু মিয়া কে পলাতক দেখিয়ে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার ব্র্যাক্ষণ বাড়িয়া থেকে সিএনজি অটোরিক্সায় গাঁজা বহন করে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সিএনজি অটোরিক্সাটিকে ধরার জন্য পিছন থেকে ধাওয়া করে।
পুলিশের ধাওয়া খেয়ে চালক সিএনজি অটোরিকশা নিয়ে ছয়সূতী এলাকায় ঢুকে পড়ে । পরে স্থানীয় জনতা সিএনজি অটোরিকশা সহ সজীব মিয়া কে আটক করে। এ সময় চালক জিল্লু মিয়া পালিয়ে যায় ।
পরে সিএনজি অটোরিকশার ভিতর থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করে। এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ বৃহস্পতিবার ব্র্যাক্ষণ বাড়িয়া থেকে সিএনজি অটোরিক্সায় গাঁজা বহন করে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সিএনজি অটোরিক্সাটিকে ধরার জন্য পিছন থেকে ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে চালক সিএনজি অটোরিকশা নিয়ে ছয়সূতী এলাকায় ঢুকে পড়ে । পরে স্থানীয় জনতা সিএনজি অটোরিকশা সহ সজীব মিয়া কে আটক করে। এ সময় চালক জিল্লু মিয়া পালিয়ে যায় । পরে সিএনজি অটোরিকশার ভিতর থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়েছে । এ ঘটনায় কুলিয়ারচর থানার উপ- পরিদর্শক সুজন বিশ্বাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সজীব মিয়া কে গ্রেফতার এবং জিল্লু মিয়া কে পলাতক দেখিয়ে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেছে।