banglahour

কেইউজে নেতৃবৃন্দকে সাধারণ বীমা করপোরেশন আঞ্চলিক কমর্চারী ইউনিয়ন নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩ মাস আগে) ৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৭:১৯ অপরাহ্ন


কেইউজে নেতৃবৃন্দকে সাধারণ বীমা করপোরেশন  
আঞ্চলিক কমর্চারী ইউনিয়ন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

খুলনা সাংবাদিক ইউনিয়ন-কেইউজে-এর নির্বাহী কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাধারণ বীমা করপোরেশন আঞ্চলিক কমর্চারী ইউনিয়নের নেতৃবৃন্দ।

বৃহষ্পতিবার দুপুরে সাংবাদিক ইউনিয়ন-কেইউজের কার্যালয়ে সাধারণ বীমা করপোরেশন আঞ্চলিক কমর্চারী ইউনিয়নের পক্ষে সভাপতি মো: জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম, সদস্য মিঠুন মন্ডল ও মো: রেজাউল করিম নয়ন ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।  
এ সময় খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও চ্যানেল নাইনের খুলনা বিভাগীয় প্রধান সুনীল দাস, সাধারণ সম্পাদক  গাজী টিভির ষ্টাফ রিপোর্টার শেখ লিয়াকত হোসেন, কেইউজে সিনিয়র সদস্য, এশিয়ান টিভি ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার খুলনা বিভাগীয় প্রধান বাবুল আকতার, মোহনা টিভির খুলনা প্রতিনিধি শহীদুল হাসান, দৈনিক প্রবাহ পত্রিকার ষ্টাফ রুহুল আমীনসহ  সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।  
এ সময় কমর্চারী ইউনিয়নের নেতৃবৃন্দ সরকারী প্রতিষ্ঠান হিসেবে সাধারণ বীমা করপোরেশনের কমর্চারীদের সমস্যা ও অভিযোগের বিষয়ে পাশে দাড়াতে সাংবাদিকদের  সহযোগিতা কামনা করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল