
(৩ মাস আগে) ৭ আগস্ট ২০২৬, শুক্রবার, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৩৪ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরের দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন।
সকালে স্থানীয় দয়ামীর বাজারের কাছে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহন বাসের মধ্যে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়- দ্রুতগামীর ওই দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশে পড়ে যায়। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।
দুঘর্টনার পর স্থানীয়রা এসে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় প্রায় এক ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিলো।