
(১ দিন আগে) ৭ আগস্ট ২০২৬, শুক্রবার, ৪:৫১ অপরাহ্ন
বৃক্ষ পৃথিবীর অমূল্য সম্পদ। বৃক্ষের প্রয়োজনীয়তা উপলব্ধি করে সারা দেশব্যাপি সরকারি, বেসরকারি ও পরিবেশবাদী সংগঠন বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সন্তোষপুর থেকে একতারপুর গ্রামের রাস্তার মোড় পর্যন্ত বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এ্যান্ড নেচার ইনিশিয়েটিভের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবিব শিপলু।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশে যতটুকু বনভূমি থাকার কথা তা বর্তমানে নেই। ফলে পরিবেশ আজ বিপর্যস্ত। সারাদেশ ব্যাপি বৃক্ষরোপণ অভিযান চলছে। আমি বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ সংগঠনের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে এর ধারাবাহিকতা কামনা করি।
তিনি সকলকে বৃক্ষরোপণ অভিযানে সক্রিয় ভূমিকা রাখার জন্য আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন মসিউর, শাকিল, বায়জিদ, নীরব, ফারদিন, আলমাস, সাব্বির রহমানসহ স্থানীয় গ্রামবাসী।