banglahour

আত্রাই থানার অভিযানে ৫ আসামী গ্রেফতার

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(৩ মাস আগে) ৭ আগস্ট ২০২৬, শুক্রবার, ৮:৫৮ অপরাহ্ন


পুলিশ সুপারের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নওগাঁর আত্রাই থানার অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— বলরামচক এলাকার হামিদুলের ছেলে মোহাম্মদ রাকিবুল, সেলিমের ছেলে মোহাম্মদ রাকিব ও শামীমের ছেলে শান্ত; ভরতেতুলিয়া এলাকার মৃত নজিম উদ্দিনের ছেলে মোহাম্মদ শাহজালাল এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার রোঁয়ার এলাকার মৃত নজির উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম।

আত্রাই থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত পাঁচ আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল