banglahour

চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৮ জন বাংলাদেশী নাগরিক আটক

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৩ মাস আগে) ৭ আগস্ট ২০২৬, শুক্রবার, ৮:৫৯ অপরাহ্ন

চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার নবদূর্গাপুর গ্রামে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৮ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি-৫৮ ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৬টা ১০ মিনিটে তাদের আটক করা হয়। 

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ৫৮ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬২/৫-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদূর্গাপুর গ্রামের ইসমাইল হোসেনের ধান ক্ষেতের পাশ হতে সুবেদার ফিরোজের নেতৃত্বে বিশেষ টহলদল অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশকালে ৮ জন (মহিলা) বাংলাদেশী নাগরিককে আটক করে।
সুবেদার ফিরোজ, আটক বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে জীবননগর থানায় এদিন দুপুরে একটি মামলা করে তাদের থানা পুলিশের কাছে সোপর্দ করেছে বলে তিনি জানান।
                       

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল