banglahour

নওগাঁর ঘুকসির বিলে পর্যটকের ঢল, টাঙ্গুয়ার হাওরের আবহে মুগ্ধ ভ্রমণপিপাসুরা

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(৩ মাস আগে) ৮ আগস্ট ২০২৬, শনিবার, ১:৩৩ অপরাহ্ন


নওগাঁর প্রাকৃতিক সৌন্দর্যের নতুন আকর্ষণ হয়ে উঠেছে ঘুকসির বিল। বর্ষার পানিতে চারপাশ ভরে উঠায় মনোরম রূপ ধারণ করেছে বিলটি। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভ্রমণপিপাসু মানুষ ছুটে আসছেন এই সৌন্দর্য উপভোগ করতে।

নওগাঁর ‘মিনি কক্সবাজার’ খ্যাত হাসাইগাড়ী বিলের পর এবার ঘুকসির বিলেও পর্যটকদের ব্যাপক সমাগম দেখা যাচ্ছে। অনেকেই এর প্রাকৃতিক দৃশ্যকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের সঙ্গে তুলনা করছেন। নীল আকাশ, পানির বিস্তীর্ণ জলরাশি, সবুজের সমারোহ আর নৌকা ভ্রমণের সুযোগ পর্যটকদের আকৃষ্ট করছে।

স্থানীয়রা জানান, ছুটির দিনগুলোতে ঘুকসির বিলে মানুষের ভিড় কয়েকগুণ বেড়ে যায়। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে দূর-দূরান্ত থেকে মানুষ এখানে আসছেন। এতে স্থানীয় নৌকা চালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন।

পর্যটকদের নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সঠিক পরিকল্পনা ও অবকাঠামোগত উন্নয়ন করা গেলে ঘুকসির বিল নওগাঁর অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল