banglahour

নওগাঁয় নিরাপত্তা জোরদার, মধ্যরাতে জেলার বিভিন্ন জায়গায় চেকপোস্টে তল্লাশি

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ৮ আগস্ট ২০২৬, শনিবার, ১:৩৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৩৮ অপরাহ্ন


নওগাঁ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা জোরদারে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মধ্যরাতে ২২টি চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

রাতের এসব চেকপোস্টে চলাচলকারী বিভিন্ন যানবাহন থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং সন্দেহভাজন ব্যক্তিদের দেহতল্লাশি করা হচ্ছে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, যেকোনো ধরনের অপরাধ দমন এবং অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নওগাঁ জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল