banglahour

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দখলমুক্ত ছাত্রাবাসের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ৮ আগস্ট ২০২৬, শনিবার, ১:৩৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৩৮ অপরাহ্ন


কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দখলমুক্ত ছাত্রাবাসের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ছাত্রাবাস প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এতে পাঁচ শতাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ছাত্রাবাস প্রাঙ্গণকে সবুজে সাজাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল