banglahour

দেড় বছর পর কলাপাড়া হাসপাতালে পুনরায় চালু সিজারিয়ান অপারেশন

সারাদেশ | সিয়াম আবদুল্লাহ কলাপাড়া,পটুয়াখালী।

(৩ মাস আগে) ৮ আগস্ট ২০২৬, শনিবার, ৪:০০ অপরাহ্ন

দীর্ঘ প্রায় দেড় বছর পর পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পুনরায় চালু হয়েছে সিজারিয়ান অপারেশন কার্যক্রম। শনিবার বেলা ১১টায় ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।


এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মং তেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।


হাসপাতালে সিজারিয়ান অপারেশন কার্যক্রম পুনরায় চালু হওয়ায় এখন থেকে গর্ভবতী মায়েরা সরকারি ব্যবস্থাপনায় স্বল্প খরচে সিজারিয়ান অপারেশনের সুবিধা নিতে পারবেন। দীর্ঘদিন পর এ সেবা চালু হওয়ায় উপকূলীয় কলাপাড়ার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
উদ্বোধন শেষে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, দেশের সব উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি চলতি বছরের মধ্যে ইউনিয়ন পর্যায়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল