
(১ ঘন্টা আগে) ৮ আগস্ট ২০২৬, শনিবার, ৫:৪১ অপরাহ্ন
নওগাঁ শহরের কাঁচাবাজারের সামনের সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা। সড়কের বিভিন্ন স্থানে কাদা, ময়লা-আবর্জনা ও খানাখন্দের কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
কাঁচাবাজারের সামনে সড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে নানা ধরনের বর্জ্য। কোথাও জমে আছে কাদা ও নোংরা পানি। এর মধ্য দিয়েই রিকশা, ভ্যান, পথচারী ও অন্যান্য যানবাহন চলাচল করছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সড়ক সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ সবচেয়ে বেশি।
স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কার, ময়লা-আবর্জনা অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।