banglahour

রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ৮ আগস্ট ২০২৬, শনিবার, ৫:৪২ অপরাহ্ন


সাম্প্রতিক টানা বৃষ্টিপাত, পাহাড়ি ঢল এবং আকস্মিক পাহাড় ধসে রাঙ্গামাটি পৌর এলাকায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত, কর্মহীন ও অসহায় এক হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।


শনিবার (৮ আগষ্ট) সকালে রাঙ্গামাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রিজার্ভ বাজারস্থ শহীদ আব্দুল আলী একাডেমি প্রাঙ্গণে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় আয়োজিত এ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।


এসময় জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম, রাঙ্গামাটি পৌর বিএনপির সভাপতি শফিউল আজম শফি, স্বেচ্ছাসেবক দল রাঙ্গামাটি জেলার সদস্য সচিব মো. নাছির উদ্দীন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নাছির উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে অসংখ্য পরিবার ঘরবাড়ি, আসবাবপত্র ও জীবিকার পথ হারিয়ে চরম সংকটে পড়েছে। এই মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তিনি বলেন, কেবল ১ নম্বর ওয়ার্ডেই নয়, পর্যায়ক্রমে রাঙ্গামাটি পৌর এলাকার ৯টি ওয়ার্ডের সকল দুর্যোগকবলিত পরিবারের মাঝে ধারাবাহিকভাবে এই খাদ্য সহায়তা পৌঁছানো হবে, যাতে কোনো অসহায় পরিবার বঞ্চিত না হয়।


এদিকে, এইসব খাদ্য সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। খাদ্য সংকটের মুহূর্তে পাশে দাঁড়ানোর জন্য তারা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং পার্বত্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সাথে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি সংস্কার ও স্থায়ী পুনর্বাসনে দীর্ঘমেয়াদি সরকারি-বেসরকারি সহায়তা অব্যাহত রাখার আকুল আবেদন জানিয়েছেন তাঁরা।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল