
(১ ঘন্টা আগে) ৮ আগস্ট ২০২৬, শনিবার, ৭:৩১ অপরাহ্ন
রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের এডিপি ( বিশেষ) বরাদ্দের আওতায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে।
শনিবার (৮ আগষ্ট) ৪ দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলা রতনদিয়া রজনীকান্ত সরকারি স্কুল অডিটোরিয়াম সম্মেলন কক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে হারমনিয়াম, স্কুল বেঞ্চ, লাইট, ফ্যান, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র ও স্যানেটারি ন্যাপকিন, ব্যাড,বল, দাবা,লুডু, সামগ্রী বিতরণ
জেলা প্রশাসক আফরোজা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসকল সামগ্রী বিতরন করেন রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ,এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মন্জুর মোর্শেদ, জেলা পরিষদের প্রশাসক মো: আব্দুস সালাম মিয়া উপস্থিত ছিলেন।অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) তারিফ-উল-হাসান, কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ,ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন।
অনুষ্ঠানে রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এর পরিকল্পনায় স্কুল পর্যায়ে আজ যে সকল সামগ্রী বিতরন করা হচ্ছে তা সত্যি আমাদের কল্পনার বাহিরে। শিক্ষাই জাতীর মেরুদণ্ড তাই তিনি শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন।
হারুন অর রশীদ আরো বলেন আমাদের সরকার প্রান্তিক পর্যায়ে উন্নয়নের ছোয়া পৌঁছে দিতে চান। আমরা সে লক্ষ্যে জনগুরুত্বপূর্ণ কাজ গুলো আগে করে যাচ্ছি। আমাদের স্বল্পমেয়াদী ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা রয়েছে। জনগনের জীবন মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। সকলের সহযোগীতায় একটি বাসযোগ্য রাষ্ট্র গঠন করতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংসদ সদস্য হারুন অর রশিদ।