banglahour

রাজবাড়ীর কালুখালীতে সকল দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ৮ আগস্ট ২০২৬, শনিবার, ৭:৩২ অপরাহ্ন

 

রাজবাড়ীর কালুখালীতে সকল দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকালে উপজেলা হল রুমে সকল দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ এর সঞ্চালনায়  ও  জেলা প্রশাসক আফরোজা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ। এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মন্জুর মোরশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) তারিফ-উল-হাসান,জেলা পরিষদের প্রশাসক মো: আব্দুস সালাম মিয়া,কালুখালী  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন কালুখালী থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল,সহ উপজেলার সকল দপ্তর প্রধানগন। 


মতবিনিময় সভায় বক্তারা সরকারী দপ্তর প্রধানদের উদ্দেশ্যে বলেন সব চাইতে জন গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো আগে বাস্তবায়ন করতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করতে হবে সকলকে। সরকারের নির্বাচনী ইশতেহারে যেসকল বিষয় উল্লেখ ছিলো সেগুলো গুরুত্ব সহকারে বাস্তবায়ন করতে হবে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল