banglahour

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনা: নিহতের পরিবার পাবে ৫ লাখ, আহতদের ৩ ও ১ লাখ টাকা সাহায্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(২ ঘন্টা আগে) ৮ আগস্ট ২০২৬, শনিবার, ৮:০৫ অপরাহ্ন

 

সিলেটের ওসমানীনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের জন্য বিশেষ আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (৮ আগস্ট) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান মন্ত্রী। পরে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি এ সহায়তার কথা জানান।

ঘোষণা অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ৫ লাখ টাকা। এছাড়া গুরুতর আহতরা পাবেন ৩ লাখ টাকা এবং হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য আহতদের ১ লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হবে।
হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী আহতদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি তদারকি করেন এবং কর্তব্যরত চিকিৎসকদের রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দেওয়ার নির্দেশ দেন। চিকিৎসায় যেন কোনো প্রকার অবহেলা বা প্রয়োজনীয় ঔষধপত্রের ঘাটতি না হয়, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ সময় মন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি চিকিৎসাধীন আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।


এসময় উপস্থিত ছিলেন সিলেট এম জি ওসমানী মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির, মোহাম্মদ ডালিম উদ্দিন উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) বিআরটিএ,  বিভাগীয় কার্যালয়, সিলেট, আব্দুর রশিদ, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং)  সিলেট সার্কেল, সিলেট। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র-ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট জেলা বিএনপির সাগঠনিক সম্পাদক শামীম আহমদ, বিএনপি নেতা জুরেজ আব্দুল্লাহ গোলজার প্রমূখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল