banglahour

সিলেটে ছুরিকাঘাতে নিহত কিশোর রিফাতের পরিবারের পাশে এমপি এমরান আহমদ চৌধুরী

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১ ঘন্টা আগে) ৮ আগস্ট ২০২৬, শনিবার, ৮:৩৩ অপরাহ্ন

সিলেটে ফুটবল খেলাকে কেন্দ্র করে কাজিরবাজার ব্রিজে ছুরিকাঘাতে খুন হওয়া রিফাত আহমদের (১৫) পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।


তিনি শনিবার (৮ আগস্ট) দুপুরে সিলেট মহানগরস্থ খাসদবির এলাকাস্থ রিফাতদের বাসায় গিয়ে তার শোকাহত মা-বাবার ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


এছাড়া রিফাত হত্যার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির আহমদের সঙ্গে কথা বলেন সিলেট-৬ আসনের সাংসদ।


এমপি এমরান আহমদ চৌধুরী নিহত রিফাতের বাবা-মাকে আশ্বাস দিয়ে বলেন- তিনি সবসময় এ পরিবারের পাশে আছেন এবং ন্যায়বিচার পাইয়ে দেওয়ার ক্ষেত্র যা প্রয়োজন সবটুকু করবেন।


উল্লেখ্য, ২৭ জুলাই সন্ধ্যায় দক্ষিণ সুরমায় ইনডোর স্টেডিয়ামে ফুটবল খেলা শেষে সহপাঠীদের নিয়ে ফেরার পথে মহানগরের কাজিরবাজার সেলফি ব্রিজের দক্ষিণ প্রান্তে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয় রিফাত আহমদ (১৫)। সে সিলেটের খাসদবির এলাকার দারুস সালাম মাদ্রাসা সংলগ্ন বন্ধন জি-৩ বাসর মিছবাহ উদ্দিনের একমাত্র ছেলে ও দ্বীপ শিখা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। তাদের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল