banglahour

বাগেরহাটের মোরেলগঞ্জ থানাধীন বারইখালী এলাকায় অভিযান চালিয়ে ৯,৭৩০ পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(২ মাস আগে) ৯ আগস্ট ২০২৬, রবিবার, ১২:৩৪ অপরাহ্ন


বাগেরহাটের মোরেলগঞ্জ থানাধীন বারইখালী এলাকায় অভিযান চালিয়ে ৯,৭৩০ পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।


র‍্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল আজ  সোয়া ৪টার  সময় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানাধীন বারইখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান কালে অবৈধ মাদকদ্রব্য ৯,৭৩০ (নয় হাজার সাতশত ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি হলেন,  মোঃ জাহিদুল ইসলাম ওরফে কালাম (৩৭)। তার পিতা  রতন হাওলাদার, গ্রামের বাড়ি বেতমোর (রাজপাড়া), থানা: মঠবাড়িয়া, জেলা: পিরোজপুর।


গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিকে বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল