banglahour

বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সারাদেশ | বিপ্লব দাশ, বান্দরবান প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ৯ আগস্ট ২০২৬, রবিবার, ৫:৫৮ অপরাহ্ন



‎আদিবাসীদের জীবন জীবিকা ও অস্তিত্ব সংরক্ষণে আদিবাসী সমাজের সৃজনশীল শক্তি প্রয়োগ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়েছে।

‎রোববার (৯ আগস্ট) সকালে শহরের রাজার মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে পাহাড়ি জনগোষ্ঠীর নারী-পুরুষ ও তরুণ-তরুণীরা নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাক পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।

‎বান্দরবান আদিবাসী ফোরামের সভাপতি ডা.মং উসাথোয়াইয়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং

‎আলোচনা সভায় বক্তারা বলেন,পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ধারাগুলো দ্রুত বাস্তবায়ন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এবং শিক্ষা, ভূমি ও জীবন জীবিকার অধিকার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে পার্বত্য এলাকায় অবৈধ ভাবে বসবাসকারীদের উচ্ছেদেরও দাবি জানান তারা।

‎পরে রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজার মাঠে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে জেলার মারমা, চাকমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চঙ্গ্যা,বম,খুমী,লুসাইসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণী এবং পাহাড়ি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল