banglahour

ফটিকছড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ৯ আগস্ট ২০২৬, রবিবার, ৬:১১ অপরাহ্ন

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে আজ রোববার (৯ আগস্ট ২০২৬) বিকেল ৩টা ২০ মিনিটে হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাঁশখালী থেকে ফটিকছড়ি উপজেলায় পৌঁছেছেন।


প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে অবতরণ করলে সেখানে উপস্থিত সাধারণ মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে মাঠে ও আশপাশের এলাকায় মানুষের ব্যাপক সমাগম ঘটে। তাঁকে দেখে উপস্থিত জনতা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।


পরে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে ফটিকছড়ির ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশে রওনা হন।


সফরসূচি অনুযায়ী, ফটিকছড়িতে তাঁর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল