
(২ ঘন্টা আগে) ৯ আগস্ট ২০২৬, রবিবার, ৬:১৮ অপরাহ্ন
বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বরিশালে নদীর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ গ্রহণ করেছেন। সফরের অংশ হিসেবে তিনি নৌবিহারে অংশ নিয়ে নদীপথের অপরূপ দৃশ্য উপভোগ করেন এবং একটি মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে অংশ নেন।
নৌভ্রমণকালে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন নদীঘেরা প্রাকৃতিক পরিবেশ ও বরিশালের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি স্থানীয় খাবারের বৈচিত্র্য ও স্বাদের প্রশংসা করেন।
এ সময় উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তার জন্য তিনি তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বরিশাল প্রেস ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানান।
সফর সংশ্লিষ্টরা জানান, এ ধরনের সফর বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও স্থানীয় ঐতিহ্য আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।