banglahour

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেফতার

বিনোদন | বিনোদন ডেস্ক।

(২ মাস আগে) ৯ আগস্ট ২০২৬, রবিবার, ৬:২০ অপরাহ্ন

বাংলাদেশের চলচিত্র অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন'কে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।

তিনি জানান, ডন সৌদি আরবের উদ্দেশ্যে যাওয়ার জন্য রোববার বিমান বন্দরে আসেন। ইমিগ্রেশনে পার হতে গেলে তার পাসপোর্টটি লক থাকার কারণে তাকে আটকে দেওয়া হয়।

ওসি কামরুল ইসলাম তালুকদার আরও জানান, তার বিরুদ্ধে রমনা থানায় মামলা থাকার কারণে তার পাসপোর্টের তথ্য আগে থেকেই ইমিগ্রেশন পুলিশের কাছে ছিল।

বিমানবন্দর থেকে আটকের পর ডনকে নিয়ে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি।

১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহকে ঢাকায় তাঁর ইস্কাটনের বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায়। তার পরিবার এবং ভক্তদের অনেকেই দাবি করেন তাকে হত্যা করা হয়েছে

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল