banglahour

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বদলগাছীতে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ৯ আগস্ট ২০২৬, রবিবার, ৯:১৯ অপরাহ্ন


আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে নওগাঁর বদলগাছীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ৪৮নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য  জনাব ফজলে হুদা বাবুল। র‍্যালিটি বদলগাছীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনমান উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আদিবাসী শিল্পীরা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী নৃত্য, গান ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল