banglahour

এমপি ফজলে হুদা বাবুলের আবেদনে আমনুরা-বদলগাছী-আক্কেলপুর রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ৯ আগস্ট ২০২৬, রবিবার, ৯:২০ অপরাহ্ন


মাননীয় সংসদ সদস্য ৪৮নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা থেকে বদলগাছী হয়ে জয়পুরহাটের আক্কেলপুর পর্যন্ত রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ।

প্রস্তাবিত রেললাইনটি নির্মিত হলে নওগাঁর কৃষিপণ্য দ্রুত দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে রাজধানী ঢাকায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য বাজার ও দ্রুত পরিবহনের সুবিধা পাবেন। একই সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষও নওগাঁর তাজা কৃষিপণ্য তুলনামূলক কম সময়ে ও সূলভ মূল্যে কিনতে পারবেন।

এছাড়া রেলপথে কৃষিপণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হলে পরিবহন ব্যয় কমার পাশাপাশি পণ্যের সরবরাহ ব্যবস্থাও আরও সহজ ও কার্যকর হবে। ফলে কৃষক, ব্যবসায়ী ও সাধারণ ভোক্তা—সব পক্ষই এর সুফল পাবেন বলে আশা করা হচ্ছে।

দীর্ঘদিনের রেল যোগাযোগের দাবির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এই নির্দেশকে বদলগাছীসহ নওগাঁ অঞ্চলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয়রা। দ্রুত সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করে রেললাইন নির্মাণের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন তারা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল