banglahour

ভৈরবে পচাবাসি খাবার বিক্রির দায়ে ৬ রেস্টুরেন্ট কে জরিমানা

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ৯ আগস্ট ২০২৬, রবিবার, ৯:২৩ অপরাহ্ন

 

ভৈরবে  নদী বাংলা সেন্টার পয়েন্টে ফুডজোনে রং মিশ্রিত পঁচা ও বাসী খাবার বিক্রির দায়ে ৬ রেস্টুরেন্টকে ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ রোববার দুপুরে   শহরের নদী বাংলা সেন্টার পয়েন্টের ফুড জোনে এই অভিযানে ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র্যাট ও সহকারি কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রং মিশ্রিত পঁচা ও বাসি খাবার বিক্রির অভিযোগে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক এর নেতৃত্বে শহরের নদী বাংলা সেন্টারের ৬টি ফুড জোনে অভিযান পরিচালনা করা হয়। এসময় ইউএস বাংলা রেস্টুরেন্ট মালিক শরীফুল ইসলামকে ২৫ হাজার, ওসান বাইট রেস্টুরেন্ট মালিক দূর্জয় মিয়াকে ৫০ হাজার, ছোট মামা রেস্টুরেন্ট মালিক মাসুদ মিয়াকে ৫০ হাজার, নরসিংদী ফুড জোন ম্যানেজার মহসিনকে ৫০ হাজার, ক্রেসপি রেস্টুরেন্ট মালিক আজিজুলকে ৫০ হাজার ও নরসিংদী কাবার ম্যানেজার অপু তালুকদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এবিষয়ে ভৈরব নির্বাহী ম্যাজিস্ট্র্যাট ও সহকারি কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক জানান, নদী বাংলা সেন্টার পয়েন্টের ছয়টি রেস্টুরেন্টের বিরুদ্ধে পঁচা বাসী খাবার বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রেস্টুরেন্টগুলির ফ্রিজ থেকে আগের দিনের রং মিশ্রিত পঁচা ও বাসী খাবার পাওয়া যায়। সেজন্যই নিরাপদ খাদ্য আইনে ৬ রেস্টুরেন্ট মালিককে ২ লাখ ৭৫ হাজার জরিমানা আদায় করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে ও তিনি জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল