banglahour

কুমিল্লায় এসএসসির ফলে মেয়েরা এগিয়ে, পাসের হার ৬৫.৪২ শতাংশ

সারাদেশ | মো সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(২ মাস আগে) ১০ আগস্ট ২০২৬, সোমবার, ২:৪২ অপরাহ্ন

 

 

কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলে মেয়েরা এগিয়ে রয়েছে। এ বছর বোর্ডে গড় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৫ হাজার ৩৯৯ জন। এ ছাড়া ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। তবে কোনো বিদ্যালয়েই শূন্য শতাংশ পাসের ঘটনা ঘটেনি।

সোমবার (১০ আগস্ট) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ড অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের সচিব প্রফেসর জাহাঙ্গীর আলম।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছেলে ৫৮ হাজার ৮২৫ জন এবং মেয়ে ৮৭ হাজার ১০ জন। ছেলেদের মধ্যে পাস করেছে ৩৭ হাজার ২০৩ জন। তাদের পাসের হার ৬৩ দশমিক ২৪ শতাংশ। অন্যদিকে, ৫৮ হাজার ১৯৬ জন মেয়ে শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। মেয়েদের পাসের হার ৬৬ দশমিক ৮৮ শতাংশ। ফলে পাসের হারে ছেলেদের চেয়ে ৩ দশমিক ৬৪ শতাংশ এগিয়ে রয়েছে মেয়েরা।

এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে মোট ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৩ হাজার ৯৬৬ জন এবং মেয়ে ৫ হাজার ৮৪৮ জন। অর্থাৎ জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও মেয়েদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।

বিভাগভিত্তিক ফলাফল বিশ্লেষণেও দেখা গেছে, সবচেয়ে ভালো ফল করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৮২ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৭ দশমিক ৪০ শতাংশ এবং মানবিক বিভাগে ৫০ দশমিক ৬১ শতাংশ।

ফলাফল ঘোষণার অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষা বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল