banglahour

ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৫৭.৩৯%, জিপিএ-৫ পেয়েছে ৫,৭০০ শিক্ষার্থী

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(২ মাস আগে) ১০ আগস্ট ২০২৬, সোমবার, ২:৪৪ অপরাহ্ন


মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের অধীনে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর বোর্ডে গড় পাশের হার দাঁড়িয়েছে ৫৭.৩৯ শতাংশ।


আজ (সোমবার) সকাল ১০টায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. এনামুল হক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এসময় আরও উপস্থিত ছিলেন উপ পরীক্ষা নিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শাহাদাত মোল্লাসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তাগণ।


বোর্ড সূত্রে জানা যায়, মোট ১,০৯,৬১৩ পরীক্ষার্থী ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেয় ১,০৫,০২৮ জন। এর মধ্যে ৬০,২৯৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ৫৩,৮৭৭ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়ে ২৮,৩৯২ জন পাস করে আর ৫১,১৫১ জন ছাত্রীর মধ্যে ৩১,৯০২ জন উত্তীর্ণ হয়েছে।


এ বছর ময়মনসিংহ শিক্ষাবোর্ডে সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ পেয়েছে ৫,৭০০ জন শিক্ষার্থী। এর মধ্যে ২,৬২১ জন ছাত্র এবং ৩,০৭৯ জন ছাত্রী।


জেলাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, পাশের হারে শীর্ষে রয়েছে নেত্রকোনা (৬০.৪৯%)। এরপর রয়েছে ময়মনসিংহ (৫৭.৮০%), জামালপুর (৫৫.৬০%) এবং শেরপুর (৫৫.৪১%)।


এ বছর বোর্ডের অধীনে ১৮৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এতে অংশ নেয় ১,৩৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে ১০টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে, আর ৪টি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি।


সামগ্রিকভাবে, গত বছরের তুলনায় ফলাফলে মিশ্র চিত্র দেখা গেলেও ছাত্রীদের সাফল্য ও বিজ্ঞান বিভাগের এগিয়ে থাকা প্রবণতা এবারও অব্যাহত রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল