banglahour

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ‘স্টাডি ইন মালয়েশিয়া’ স্পট অ্যাডমিশন ও ফ্রি কাউন্সেলিং প্রোগ্রাম

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(১ দিন আগে) ১০ আগস্ট ২০২৬, সোমবার, ৩:৪৮ অপরাহ্ন


ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ‘স্টাডি ইন মালয়েশিয়া’ স্পট অ্যাডমিশন ও ফ্রি কাউন্সেলিং প্রোগ্রাম
ময়মনসিংহ প্রতিনিধি
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে ‘স্টাডি ইন মালয়েশিয়া’ স্পট অ্যাডমিশন ও ফ্রি কাউন্সেলিং প্রোগ্রাম। 


আজ (সোমবার) সকালে ময়মনসিংহের মুসলিম ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মালয়েশিয়ায় উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ, শিক্ষার মান, প্রয়োজনীয় যোগ্যতা ও বিদেশে পড়াশোনার বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের পরামর্শ দেয়া হয়।
কনসালটেন্ট এর সিইও ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে মালয়েশিয়া নিলাই বিশ্ববিদ্যালয়ের সহকারী ব্যবস্থাপক আবদু ওকামারা, সহকারী ব্যবস্থাপক অ্যান্ডি লো প্রমুখ বক্তব্য রাখেন।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মালয়েশিয়ায় উচ্চশিক্ষার বিষয়ে সরাসরি দিকনির্দেশনা দেয়ার পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্পট অ্যাডমিশন ও স্কলারশিপের সুযোগ সম্পর্কে জানানো হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি ও ভর্তি প্রক্রিয়া নিয়ে বিনামূল্যে কাউন্সেলিং দেয়া হয়।


বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা ময়মনসিংহের শিক্ষার্থীদের জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল