banglahour

প্রতারক চক্রের গডফাদার ২৭ মামলার আসামী ঠাকুরগাঁওয়ে গ্রেফতার

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১০ আগস্ট ২০২৬, সোমবার, ৭:৫৬ অপরাহ্ন


প্রতারক চক্রের গডফাদার ২৭ মামলার আসামী 
ঠাকুরগাঁওয়ে গ্রেফতার

ঠাকুরগাঁও  প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে আন্ত:জেলা সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায় ২৭ মামলার আসামি মোস্তফা আলী আকাশকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার (১০ আগষ্ট) বিকালে ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার মোস্তফা আলী আকাশ (৩৫) জেলার পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ পৌরসভার জগথা মহল্লার বাসিন্দা।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পুলিশের কাইম শাখার অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, গোয়েন্দা পুলিশ (ডিবি)'র অফিসার ইনচার্জ গোলাম রসুলসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ঠাকুরগাঁও পুলিশের কাইম শাখার অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান মোস্তা আলী একজন সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে ইতিপূর্বে গাজীপুর জেলায় মাদকের সিন্ডিকেট পরিচালনা করতো। তার বিরুদ্ধে প্রতারনা, অপহরণ, চাঁদাবাজি, মারামারি, চুরি, বিস্ফোরক দ্রব্য ও মাদকসহ বাংলাদেশের বিভিন্ন থানায় ২৭টি মামলা রুয়েছে।

তিনি আরও জানান বর্তমানে সে গোপনে ঠাকুরগাঁওয়ের হরিপুর ও রাণীশংকৈল উপজেলায় মাদক, প্রতারনণাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সে সাজাপ্রাপ্ত আসামী তার বিরুদ্ধে একটি মামলায় ৩ (তিন) বছরের সশ্রম কারাদÐ ও অর্থদÐের পরোয়ানা রয়েছে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল