banglahour

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযান: ২ লাখ ৪৬ হাজার ইয়াবা, বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(১ দিন আগে) ১০ আগস্ট ২০২৬, সোমবার, ৮:০৫ অপরাহ্ন

 

বান্দবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার   ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা, বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্তের নয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।


বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯ আগস্ট রাতে ঘুমধুম বিওপি জানতে পারে, নয়াপাড়া সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করানো হতে পারে। এর ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় উপ-অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান আশিকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে সীমান্ত পিলার-৩১ থেকে আনুমানিক ১৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি অস্ত্র,পাঁচ রাউন্ড গোলাবারুদ এবং ২ লাখ ৪৬ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল