banglahour

নিয়ামতপুরে ৮০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১০ আগস্ট ২০২৬, সোমবার, ৮:৩৪ অপরাহ্ন


নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় গত রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম উপজেলার ১ নম্বর হাজীনগর ইউনিয়নের নন্দীগ্রাম এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৮০ পিস অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—নন্দীগ্রাম গ্রামের মো. রাকিবের ছেলে মো. রশিদ সাগর (২৭) এবং পতকৈল গ্রামের মো. আজাহারের ছেলে মো. মাসুদ রানা (২৫)। তারা উভয়েই নিয়ামতপুর থানার নওগাঁ জেলার বাসিন্দা।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজশে অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল