banglahour

সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের যৌথ অভিযান

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ ঘন্টা আগে) ১০ আগস্ট ২০২৬, সোমবার, ৮:৩৫ অপরাহ্ন

সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় সন্ত্রাস ও অপরাধ দমনে যৌথ বিশেষ অভিযান পরিচালনা করেছে খুলনা মহানগর ও জেলা পুলিশ। সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে গড়ে ওঠা কোনো এলাকাকেই নিরাপদ আশ্রয়স্থল হতে দেওয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


পুলিশ জানায়, অপরাধী যে এলাকাতেই আত্মগোপন করুক না কেন, তাকে আইনের আওতায় আনতে কঠোর ও সমন্বিত পদক্ষেপ অব্যাহত থাকবে। এ লক্ষ্যে খুলনা মহানগর পুলিশের হরিণটানা ও লবণচরা থানা এবং খুলনা জেলা পুলিশের বটিয়াঘাটা ও রূপসা থানার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান চলাকালে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি, গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বৃদ্ধি এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের উপস্থিতি জোরদার করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছে পুলিশ।


খুলনা মহানগর ও জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নিয়ন্ত্রণে যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল