banglahour

শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে এসেছেন রাজেশ

বিনোদন | জিয়াউল হক শোভন।

(১ দিন আগে) ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ৬:৫৩ পূর্বাহ্ন

রাজেশ ঘোষ বাংলাদেশের একজন জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক। তিন দশকের বেশি সময় ধরে তিনি সংগীতাঙ্গনে কাজ করছেন এবং অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। এবার তিনি চালু করেছেন নিজের ইউটিউব চ্যানেল ‘আরআর মিউজিক’। নিজের চ্যানেল থেকে প্রকাশ করেছেন নতুন গান ‘দুচোখ তোমার’।

মনজুরুল আলম চৌধুরীর গীতি কবিতায় গানটির সুর করেছেন রাজেশ ঘোষ। সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। 'দুচোখ তোমার' গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই কন্ঠশিল্পী মাহতিম শাকিব ও অবন্তী সিঁথি।

নিজের ইউটিউব চ্যানেল খোলা প্রসঙ্গে রাজেশ ঘোষ গনমাধ্যমকে বলেন,‘বাংলা গানের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করার স্বপ্ন নিয়েই এই চ্যানেলের যাত্রা শুরু হয়েছে। এখানে নবীন শিল্পীদের মৌলিক গানের পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণ থাকবে। আমি বিশ্বাস করি, এই চ্যানেলটি বাংলা গানের শ্রোতাদের জন্য একটি মিলনমেলায় পরিণত হবে।’

'দুচোখ তোমার' প্রসঙ্গে রাজেশ ঘোষ বলেন, মাহতিম শাকিব ও অবন্তী সিঁথির কন্ঠে রোমান্টিক  গানটি প্রকাশের পর থেকে শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।

‘দুচোখ তোমার’ গানটির গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন অথৈ ইসলাম ও দেবজ্যোতি ঘোষ। ভিডিওটি নির্মাণ করেছেন সৌরভ ঘোষ নীলয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল