
(১ দিন আগে) ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১২:৩৯ অপরাহ্ন
নওগাঁর বদলগাছী উপজেলার পারসোমবাড়ী হাট এলাকায় ছোট যমুনা নদীর ওপর নির্মিত পারসোমবাড়ী ব্রিজের সাইট ভেঙে পড়েছে। প্রায় এক মাস আগে ব্রিজের সাইটের একটি অংশ ভেঙে গেলেও এখন পর্যন্ত সেটি সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়রা জানান, ব্রিজের সাইট ভেঙে যাওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। প্রতিদিন গুরুত্বপূর্ণ এই ব্রিজ দিয়ে বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত অংশটি সংস্কার না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রায় এক মাস ধরে ব্রিজের সাইটটি ভাঙা অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারকাজ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তাদের আশঙ্কা, দ্রুত সংস্কার করা না হলে ভাঙন আরও বাড়তে পারে এবং এতে ব্রিজের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে।
জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত পারসোমবাড়ী ব্রিজের ক্ষতিগ্রস্ত সাইট সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।