
(১ দিন আগে) ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১২:৪১ অপরাহ্ন
পটুয়াখলীঃ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে মহিপুর থানা পুলিশ লতাচাপলি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আয়েশা ছিদ্দিকা (রাঃ) জামে মসজিদের সামনে কাঁচা রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করাকালীন স্থানীয়দের সহযোগিতায় সোমবার বিকাল ৬ টা ৫০ মিঃ মোঃ
আলিপুর গ্রামের আলী আকবর হাওলাদারের পুত্র বেল্লাল হোসেন হাওলাদার ওরফে বিল্লু কে ৯৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। তখন ঘটনাস্থলে হইতে সু-কৌশলে নয়াপাড়া গ্রামের খালেক খলিফা, পুত্র
আল আমিন খলিফা,আমির ফকির,পুত্র পলিয়ে যায় । মহিপুর থানার অফিসার ইনচার্জ শামীম হাওলাদার জানান গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।