banglahour

নওগাঁয় স্থানীয় সরকার নির্বাচনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(১ দিন আগে) ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১২:৪৩ অপরাহ্ন


আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নওগাঁ জেলার ৯৯টি ইউনিয়ন পরিষদ ও ১১টি উপজেলা পরিষদের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত খসড়া ভোটকেন্দ্রের তালিকা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস, জেলা নির্বাচন অফিস, নওগাঁ এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দেখা যাবে।

এদিকে, খসড়া তালিকায় কোনো ভোটকেন্দ্র নিয়ে কারও কোনো দাবি বা আপত্তি থাকলে তা লিখিতভাবে জেলা নির্বাচন অফিস, নওগাঁ অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে আবেদন করে জানানো যাবে।

তবে দাবি বা আপত্তি সংক্রান্ত আবেদন অবশ্যই ১৮ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে বলে জানানো হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত দাবি ও আপত্তি যাচাই-বাছাই শেষে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল