banglahour

ভৈরবে মাদক বিরোধী অভিযানে স্বামী- স্ত্রী দম্পতি গ্রেফতার

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(১ দিন আগে) ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ৪:১৫ অপরাহ্ন

ভৈরবে মাদক বিরোধী পৃথক   অভিযানে মাদক বিক্রির   ৬ লাখ ৮৫ হাজার ৪৪৫ টাকা  ও ও ১৪ কেজি গাঁজা উদ্ধার করে পুড়িয়ে ধব্বংস করা হয়েছে এবং উদ্ধারকৃত টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিয়েছে স্থানীয় জনতা। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে ছাত্রদল, যুবদলসহ স্থানীয় জনতা আজ মঙ্গলবার সকালে শহরের পলতাকান্দা এলাকায় মাদকের ডিলার রতন মিয়ার বাড়িতে অভিযান চালায়। 

এ সময় অভিযানের টের পেয়ে রতন মিয়া পালিয়ে যায়। পরে তার ঘর থেকে ১৪ কেজি গাঁজা ও মাদক বিক্রির  ৬ লাখ ৮৫ হাজার ৪৪৫ টাকা  উদ্ধার করা হয়।

 উদ্ধারকৃত গাজাঁ জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধব্বংস করা হয় এবং  উদ্ধারকৃত টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেয়া হয় । তাছাড়া সোমবার রাতে পঞ্চবটি এলাকায় স্থানীয় জনতা অপর অভিযানে মাদক সেবনের আলামত ও মাদক বিক্রির ১৬ হাজার টাকা সহ স্বামী - স্ত্রী  দম্পতি কে আটক করে পুলিশে সোপর্দ করে জনতা।  আটককৃতরা হলো   আলাউদ্দীন ও তার স্ত্রী নুরুন্নাহার বেগম।  এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা টাকা জমা নেযার বিষয়টি স্বীকার করে  মাদক কারবারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।  

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল