banglahour

গ্রামের উন্নয়ন ও কৃষকের ভাগ্যবদল ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়: আবুল কাহের চৌধুরী শামীম

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(২ ঘন্টা আগে) ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১০:০৮ অপরাহ্ন

 

সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, গ্রামের উন্নয়ন ব্যতিরেকে দেশের সার্বিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। বর্তমান সরকার দেশের সর্বাঙ্গীন ও টেকসই উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। তাই কৃষকদের ভাগ্যের পরিবর্তন এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব হলে জাতীয় অর্থনীতি অটোমেটিক শক্তিশালী ও উন্নত হবে।


জেলা পরিষদের লক্ষ্য ও অঙ্গীকার ব্যক্ত করে আবুল কাহের চৌধুরী শামীম আরও বলেন, গ্রামীন অবকাঠামোগত মানোন্নয়নে সিলেট জেলা পরিষদ সর্বদা বদ্ধপরিকর। গ্রামগঞ্জের মসজিদ, মাদ্রাসা, স্কুল, রাস্তাঘাট, যোগাযোগ ও কৃষি সহায়ক কাঠামোর সংস্কারের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও চাঙ্গা করার পরিকল্পনা নিয়ে জেলা পরিষদ কাজ চালিয়ে যাচ্ছে। 


বিএনপির রাজনীতি হল উন্নয়ন, দেশের উন্নয়ন, কৃষক, জনতার উন্নয়ন করাই বিএনপির মূল লক্ষ্য। 
সিলেট জেলা পরিষদ কর্তৃক বিয়ানীবাজার আলীনগর ইউনিয়নের হেতিমখানী কেন্দ্রীয় জামে মসজিদের রাস্তা উন্নয়নে আর্থিক বরাদ্ধ প্রদান করায় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত নাগরীক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। 


গতকাল মঙ্গলবার হেতিমখানী গ্রামের প্রবীন মুরব্বি সুন্দর আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা মিজাউর রহমান সামু’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান চৌধুরী শাহিন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল বারী চৌধুরী শাহিনুর, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ গিয়াস উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমেদ, আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, দুবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, আলীনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাওয়াজিস চৌধুরী সাকি ও শামীম আহমদ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমদ, উপজেলা ছাত্রদের সদস্য সচিব ইমরান আহমদ চৌধুরী প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল