banglahour

রাণীনগরে ৬৬ হাজার টাকার জাল নোটসহ র‍্যাবের হাতে এক যুবক গ্রেপ্তার

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ১২ আগস্ট ২০২৬, বুধবার, ১২:১৮ পূর্বাহ্ন


নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৬৬ হাজার টাকার জাল নোটসহ মাজেদুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫-এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল।

সোমবার (১০ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে রাণীনগর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাজেদুল ইসলাম দক্ষিণ রাজাপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।

র‍্যাব-৫-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান চালিয়ে মাজেদুল ইসলামকে গ্রেপ্তার করার সময় তার কাছ থেকে ৬৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল