
(১ ঘন্টা আগে) ১২ আগস্ট ২০২৬, বুধবার, ৪:০৫ অপরাহ্ন
নওগাঁর ধামইরহাটে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে ধামইরহাট থানা পুলিশ। নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় মোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানে নিয়মিত মামলায় ৫ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ৪ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।