banglahour

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের যুব সমাবেশ ও র‍্যালি

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৭ ঘন্টা আগে) ১২ আগস্ট ২০২৬, বুধবার, ৮:১১ অপরাহ্ন

 

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উপলক্ষে যুব সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে পৌর পার্কের বড় ইন্দারা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি হাফেজ আব্দুল আলীম।
কর্মসূচিতে স্থানীয় জামায়াতে ইসলামী ও যুব বিভাগের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা দেশের উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও ইতিবাচক পরিবর্তনে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যুবসমাজকে নৈতিকতা, শিক্ষা ও দেশ গঠনের কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।


সমাবেশ শেষে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে একটি যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল