
(৬ ঘন্টা আগে) ১২ আগস্ট ২০২৬, বুধবার, ৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:১৭ অপরাহ্ন
সিলেটের ট্রিপল মার্ডার ঘটনাটি ঘটেছে প্রেম ঘটিত ব্যাপার থেকে।কাজের মেয়ে তাহমিনার সাথে প্রেমের সম্পর্ক ছিলো কসাই বাবুলের।বিকেল ৩টার দিকে কসাই বাবুলকে গ্রেফতারের পর সে পুলিশকে এ সকল তথ্য জানিয়েছে।
সেই সম্পর্কের জের ধরে আজ সকালে রং মিস্ত্রি ও কসাই বাবুল মিতালি আবাসিক এলাকার ১১১ নং বাসায় যায়।সেখানে কাজের মেয়ে তাকে দরজা খুলে দেয় এবং পরে ছিটকিনি বন্ধ করে দেয়। এ সময় বাবুল কাজের মেয়ের সাথে দৈহিক মিলনের চেষ্টা করলে কজের মেয়ে বাধা দেয়।দুজনের মধ্যে কথাকাটির এক পর্যায়ে কসাই বাবুল তার সাথে থাকা মাংস কাটার চাকু দিয়ে কাজের মেয়েকে খুন করে।এ সময় গৃহকত্রী সুরাইয়া বেগম এসে দেখে ফেললে তাকেও বাবুল চাকু দিয়ে খুন করে।এক পর্যায়ে গৃহকর্তা আব্দুস সাত্তার এসে তাকে ধরে ফেললে দুজনের মধ্যে ধস্তাধস্তির পর তাকেও খুন করে বাবুল পালিয়ে যায়।যাবার সময় সে রক্তমাখা চাকু পাশের একটি ঝোপে ফেলে দেয়।সর্বশেষ তথ্য অনুযায়ি
পুলিশ বাবুলকে নিয়ে ঘটনাস্থলে গেলে এলাকাবাসী উত্তেজিত হয়ে বাবুলের উপর আগাত করতে চায়।পুলিশ অবশ্য বাবুলকে তাদের হেফাজতে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।