banglahour

ময়মনসিংহে শব্দদূষণ রোধে গাড়িচালকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(২ মাস আগে) ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৩:২০ অপরাহ্ন


ময়মনসিংহে শব্দদূষণ রোধে গাড়িচালকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ
ময়মনসিংহ প্রতিনিধি
বিভাগীয় জেলা সদর ময়মনসিংহে শব্দদূষণ বিষয়ে পেশাজীবি গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


আজ সকালে নগরীর অনুভব কমিউনিটি সেন্টারে জেলা প্রশাসন ও বিআরটিএ ময়মনসিংহ সার্কেলের আয়োজনে দুই শতাধিক পেশাদার গাড়িচালকদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।


অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। 


এ সময়ে পরিবেশ অধিদপ্তর, পুলিশ প্রশাসন, বিআরটিএ সার্কেল, শ্রমিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 


পরে জনসচেতনতা বৃদ্ধিতে সড়কে চলাচলরত গাড়িতে স্টীকার লাগিয়ে জেলার বিভিন্ন পর্যায়ের গাড়িচালকদের শব্দদূষণ বিষয়ে পরামর্শ দেন অতিথিরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল