banglahour

মহাদেবপুরে মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সেনাসদস্য নি/হত

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(১ সপ্তাহ আগে) ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৪:০৭ অপরাহ্ন


নওগাঁর মহাদেবপুর উপজেলার আখেড়া মোড়ে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক সেনাসদস্য নিহত হয়েছেন।

জানা গেছে, নিহত সেনাসদস্যের বাড়ি নওগাঁর সাপাহার উপজেলার উত্তর পাতাড়ী গ্রামে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং ছুটিতে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি বিভাগে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মা/রা যান।

নি/হত সেনাসদস্য সাপাহার আল-হেলাল একাডেমির সাবেক শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল