banglahour

পিরোজপুরে নিখোঁজ গৃহবধুর চারদিনেও সন্ধান মেলেনি

সারাদেশ | মো মিজানুর রহমান। পিরোজপুর প্রতিনিধি।

(২ মাস আগে) ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৪:৫১ অপরাহ্ন

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নিখোঁজ গৃহবধূ নাসরিন নাহার বেগমের (১৮) চারদিনেও সন্ধান মেলেনি। গত ৯ আগস্ট 
উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের মৃত আবদুস সত্তার বেপারীর পুত্র সজল আমীন এর স্ত্রী নাসরিন নাহার বেগম কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হন।এ ঘটনায় পরিবারের স্বজনেরা ভাণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

জানাগেছে ,গত ৯ আগষ্ট  শ্বশুর বাড়ী থেকে এইচ.এস.এ (বিএম শাখা) পরীক্ষা দিতে বাড়ি থেকে উপজেলার আমান উল্লাহ কলেজে পরীক্ষা কেন্দ্রে যান গৃহবধূ নাসরিন কিন্তু পরীক্ষা হলে না গিয়ে রহস্যজনক ভাবে সে নিখোঁজ হয়। নিখোঁজের চার দিন পার হলেও পুলিশ অনুসন্ধান চালিয়েও তার সন্ধান পাচ্ছেন না।

এ ঘটনায় নিখোজের শ্বাশুরী  মনোয়ার বেগম ঘটনার দিন ৯ আগষ্ট  ভাণ্ডারিয়া  থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। ( ডায়েরী নম্বর ৩৮০) 
পরিবার সূত্রে জানাগেছে,  ২০২৫ সালেল ২ মে ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের মৃত আবদুস সত্তার বেপারীর ছেলে  সজল আমীন এর সাথে নাসরিনের বিয়ে হয়। সে উপজেলার আমান উল্লাহ কলেজে পড়ালেখা করছিলো।

এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, নিখোঁজ  গৃহবধূর পরিবারের পক্ষ হতে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।আমরা নিখোঁজ গৃহবধূকে দ্রুততম সময়ের মধ্যে  উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল