banglahour

বর্তমান সরকার সিলেট-৬ আসনের উন্নয়নে আন্তরিক : অ্যাড. এমরান আহমদ চৌধুরী

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১ দিন আগে) ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৮:৫০ অপরাহ্ন

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- বর্তমান সরকার সিলেট-৬ আসনের উন্নয়নে খুবই আন্তরিক। সরকারের শুরুর দিকেই গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে যেসব প্রস্তাব করেছি, তা সবই গ্রহণযোগ্য হয়েছে। এরই মধ্যে বিভিন্ন প্রকল্পও গ্রহণ করা হয়েছে। ধারাবাহিকভাবে সেসব প্রকল্প উদ্বোধন ও কাজ চলমান রয়েছে। আগামীতেও যেসব কাজের প্রয়োজন দেখা দিবে- এ সরকারের মেয়াদেই তা সম্পন্ন করা হবে ইনশা আল্লাহ।
তিনি বৃহস্পতিবার দুপুরে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান (সংবর্ধিত) অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমানের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল দাইয়ান, শিক্ষা অধিদফতর সিলেট জেলার নিরবাহী প্রকৌশলী শামসুল আরেফিন খান, শিক্ষাবিদ আব্দুল মুহিত চৌধুরী রিমু, জেলা বিএনপি নেতা অহিদ আহমদ তালুকদার। 


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ইউনিয়ন জামায়াতের আমীর আমির হোসেন চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ আহমদ চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক আহমদ।
বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত শিক্ষক সাইদুল ইসলাম।


এদিকে বেলা আড়াইটায় বিয়ানীবাজারের দিঘীরপাড় এলাকার রহমতাবাদ দারুসসুন্নাহ আলিম মাদ্রাসার পক্ষ থেকে এমপি এমরান আহমদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়।
এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা হুসেন আহমদ।


ওই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী, এলাকাবাসীর পক্ষে কাজী আবুল কাশেম, ম্যানেজিং কমিটির সদস্য মাসুম আহমদ চৌধুরী, জেলা বিএনপি নেতা অহিদ আহমদ তালুকদার, শিক্ষানুরাগী সাহেদ আহমদ চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরী, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিলান আহমদ চৌধুরী, মাওলানা আমির হোসেন চৌধুরী।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল