banglahour

মান্দায় শিশু ও নারী সুরক্ষায় কমিউনিটি কর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ১১:১৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:১৭ অপরাহ্ন


নওগাঁর মান্দায় শিশু ও নারীর প্রতি সহিংসতা এবং ক্ষতিকর সামাজিক চর্চা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ের কর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে কমিউনিটি ফ্যাসিলিটেটর, পিয়ার লিডারসহ সংশ্লিষ্ট নারী অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন।

প্রশিক্ষণে শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ ও অন্যান্য ক্ষতিকর সামাজিক চর্চা মোকাবিলা, সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি পর্যায়ে কার্যকর ভূমিকা পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

পাশাপাশি শিশু ও নারীর সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
আয়োজকরা জানান, কমিউনিটি পর্যায়ে কর্মরতদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে নিজ নিজ এলাকায় শিশু ও নারীর সুরক্ষা, অধিকার নিশ্চিতকরণ এবং সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে তারা আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল